প্রতিদিন নামাজ আর কুরআনের অভ্যাস ধরে রাখার ছোট ছোট উপায়

রমজানে শুরু হয়, তারপর আস্তে আস্তে ছুটে যায়। নিয়মিত নামাজ আর প্রতিদিন একটু কুরআন পড়ার অভ্যাস ধরে রাখতে কিছু বাস্তব উপায়।

অন্য ভাষায়: English

রমজানে আমরা অনেকেই দারুণ রুটিনে থাকি: পাঁচ ওয়াক্ত নামাজ, প্রতিদিন কুরআন, রাতে দোয়া। ঈদের কয়েক সপ্তাহ পর দেখা যায়, অনেক কিছুই আবার ছুটে গেছে। এটা ইচ্ছার অভাব না, বেশিরভাগ সময় অভ্যাস গড়ার পদ্ধতির অভাব।

এই লেখায় কিছু ছোট উপায়, যেগুলো অনেকের কাজে লেগেছে।

খুব ছোট দিয়ে শুরু করুন

"প্রতিদিন এক পারা পড়ব" দিয়ে শুরু করলে ব্যস্ত দিনে সেটা অসম্ভব লাগে, আর একদিন বাদ গেলে পুরো পরিকল্পনাই ভেঙে যায়। তার বদলে শুরু করুন প্রতিদিন এক পৃষ্ঠা, বা এমনকি কয়েকটা আয়াত দিয়ে। ছোট লক্ষ্য রোজ পূরণ হয়, আর রোজ পূরণ হওয়াটাই অভ্যাস তৈরি করে।

আমাদের প্রিয় নবী (সা.) বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সেটা, যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

অভ্যাসকে আগের কোনো কাজের সঙ্গে জুড়ে দিন

নতুন অভ্যাস সবচেয়ে সহজে টিকে যখন সেটা কোনো পুরনো কাজের পরপরই আসে। যেমন:

  • ফজরের নামাজের পর, জায়নামাজে বসেই এক পৃষ্ঠা কুরআন।
  • এশার পর ঘুমানোর আগে সকাল-সন্ধ্যার আজকার।
  • অফিস থেকে ফিরেই, অন্য কিছুর আগে আসরের নামাজ।

"কখন পড়ব" ভাবতে হয় না, আগের কাজটাই মনে করিয়ে দেয়।

নামাজের সময় নিয়ে অনুমান বন্ধ করুন

অনেক সময় ওয়াক্ত ছুটে যায় কারণ খেয়াল থাকে না আসর কখন শেষ বা মাগরিব কখন শুরু। সঠিক সময় আর সময়ের আগে একটা রিমাইন্ডার থাকলে এই সমস্যা অনেকটাই কমে যায়।

টিক দিন, স্ট্রিক দেখুন

ছোট একটা টিক দেওয়ার মধ্যে আশ্চর্য একটা তৃপ্তি আছে। প্রতিটা নামাজ আর প্রতিদিনের পড়া টিক দিয়ে রাখলে কয়েক দিন পর একটা ধারাবাহিকতা (streak) চোখে পড়ে, আর সেটা ভাঙতে ইচ্ছা করে না।

তবে মনে রাখবেন, টিক উদ্দেশ্য না। একদিন বাদ গেলে নিজেকে দোষ না দিয়ে পরের দিন আবার শুরু করুন।

পরিবারের সঙ্গে করুন

একা অভ্যাস ধরে রাখা কঠিন, একসাথে সহজ। পরিবারের সবাই মিলে ঠিক করুন, যেমন সপ্তাহে একটা সূরা মুখস্থ, বা প্রতিদিন মাগরিবের পর সবাই মিলে দশ মিনিট পড়া। একে অপরকে উৎসাহ দিন, প্রতিযোগিতা না।

Qadamiq কীভাবে সাহায্য করে

এই অভ্যাসগুলো সহজ করতেই আমরা Qadamiq বানিয়েছি:

  • আপনার লোকেশন অনুযায়ী ফোনেই নামাজের সময় হিসাব হয়, ইন্টারনেট ছাড়াই। প্রতি ওয়াক্তের আগে রিমাইন্ডার আর আযান।
  • কিবলার দিক দেখায়।
  • আরবি কুরআন, ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়ার বাংলা অনুবাদসহ।
  • প্রতিদিনের মিশন: নামাজ, কুরআন, আজকার আর নিজের লক্ষ্য, টিক আর স্ট্রিকসহ।
  • পরিবার আর বন্ধুদের গ্রুপ, যেখানে একে অপরকে উৎসাহ দেওয়া যায়।
  • বিজ্ঞাপন নেই, ট্র্যাকিং নেই। অ্যাকাউন্ট না খুললে কিছুই ফোনের বাইরে যায় না।

আজ থেকেই

আজ একটা ছোট লক্ষ্য ঠিক করুন, যেমন ফজরের পর এক পৃষ্ঠা। এক সপ্তাহ সেটাই করুন, তারপর আরেকটা যোগ করুন। অল্প অল্প করে, কিন্তু প্রতিদিন।

#নামাজ#কুরআন#ভালো অভ্যাস#রুটিন

আরো পড়ুন

সব লেখা

Qadamiq· ৫ মিনিটে পড়া

Qadamiq এখন Google Play-তে: নামাজের সময়, কিবলা আর বাংলা অর্থসহ কুরআন, এক অ্যাপে

নামাজের সময়, আজান, কিবলা আর বাংলা অর্থসহ কুরআনের ফ্রি অ্যাপ Qadamiq এখন Google Play-তে। কী কী আছে, ইন্টারনেট ছাড়া কীভাবে চলে আর কীভাবে নামাবেন।

Qudexa HMS· ৩ মিনিটে পড়া

হাসপাতাল আর ক্লিনিক কাগজের রেজিস্টার থেকে সফটওয়্যারে নেওয়ার ধাপগুলো

রিসেপশনে খাতা, ল্যাবে আলাদা খাতা, বিলিংয়ে Excel। সব একসাথে বদলাতে গেলে ঝামেলা হয়। কোন বিভাগ আগে, কোনটা পরে, কীভাবে কর্মীদের শেখাবেন, ধাপে ধাপে।

Keshbari· ২ মিনিটে পড়া

সেলুন আর পার্লারে অনলাইন বুকিং: ভিড়, অপেক্ষা আর না-আসা কাস্টমার কমানোর উপায়

শুক্রবার বিকেলে সবাই একসাথে আসে, আর সপ্তাহের মাঝে চেয়ার খালি। অনলাইন বুকিং, ওয়াক-ইন টোকেন আর রিমাইন্ডারে কীভাবে সেলুনের দিন সাজাবেন।

কথা বলুন