ShopiQ গোপনীয়তা নীতি
ShopiQ হলো Qudexa-র তৈরি দোকান চালানোর অ্যাপ। এই পাতায় বলা আছে অ্যাপটা কী তথ্য নেয়, কেন নেয়, কোথায় রাখে আর কীভাবে মুছে ফেলতে বলবেন। আমরা কোনো তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনও দেখাই না।
কার দায়িত্ব কী
দোকানের হিসাব — পণ্য, বিক্রি, বাকির খাতা, সাপ্লায়ার, কর্মচারী — কী থাকবে তা দোকানের মালিক ঠিক করেন এবং তার দায়িত্ব তাঁর; আমরা তাঁর হয়ে রাখি। আপনার নিজের ShopiQ অ্যাকাউন্টের দায়িত্ব আমাদের।
কী তথ্য নিই
- দোকানের অ্যাকাউন্ট: দোকানের কোড, নাম, মালিকের নাম, ফোন, আর হ্যাশ করা পিন। এই অ্যাকাউন্ট আমরা খুলে দিই; অ্যাপ থেকে খোলা যায় না।
- ক্রেতার অ্যাকাউন্ট: নাম, ফোন নম্বর, চাইলে ঠিকানা, আর হ্যাশ করা পিন।
- দোকানের হিসাব: অ্যাপে যা লেখা হয় — পণ্য, দাম, স্টক, বিক্রি, ফেরত, ছাড়, বাকির খাতার কাস্টমার ও তাঁদের বাকি, সাপ্লায়ার, মাল কেনা, খরচ, কর্মচারীর নাম, হাজিরা ও বেতন, স্টক গোনা।
- অর্ডার: ক্রেতা কোনো দোকানে অর্ডার দিলে — কী কী জিনিস, কোন দোকান, ক্রেতার নাম ও ফোন, আর ডেলিভারি নিলে ঠিকানা।
- লোকেশন: দোকানের লোকেশন, যা মালিক নিজে দেন যাতে ক্রেতারা খুঁজে পায়। ক্রেতার লোকেশন ফোনেই কাছের দোকান সাজাতে কাজে লাগে; সার্ভারে যায় শুধু খোঁজার বিন্দু হিসেবে, আমরা তা জমা রাখি না।
- বারকোড: কোড স্ক্যান করলে আমরা খুঁজে দেখি। কোনো দোকান বারকোডসহ পণ্যের নাম লিখলে সেটা একটা যৌথ তালিকায় যায়, যাতে অন্য দোকান একই প্যাকেট স্ক্যান করলে নাম পায় — শুধু নাম, একক আর ক্যাটাগরি, কোনো দোকানের দাম কখনো না।
- ফোন ও নিরাপত্তা: কোন কোন ফোন লগ ইন করেছে (একটা নাম আর শেষ কখন দেখা গেছে), লগ ইনের চেষ্টার IP ঠিকানা, আর আমাদের টিম অ্যাকাউন্টে যা বদলায় তার লগ।
- ক্যামেরা ও ছবি: বারকোড স্ক্যান আর পণ্যের ছবি তুলতে। স্ক্যান ফোনেই হয়; পণ্যের ছবি ফোনেই থাকে।
কেন নিই
সেবা চালানোর জন্য: লগ ইন, দোকানের হিসাবের ব্যাকআপ ও দোকানের সব ফোনে একই রাখা, ক্রেতাকে দোকান খুঁজে পেতে ও অর্ডার দিতে দেওয়া, স্ক্যান করা পণ্যের নাম বের করা, আর অ্যাকাউন্ট নিরাপদ রাখা (বারবার ভুল পিন দিলে আটকে দেওয়া, হারানো ফোন বের করে দেওয়া, চুরি যাওয়া সেশন ধরা)।
আর কে দেখে
- ক্রেতা দেখেন দোকানের নাম, লোকেশন, ফোন, খোলা কি না, পণ্য আর বিক্রির দাম — কখনো কেনা দাম, স্টকের সংখ্যা বা হিসাবের কিছু না।
- দোকান দেখে যে ক্রেতা অর্ডার দিয়েছেন তাঁর নাম, ফোন আর ঠিকানা।
- আমাদের সেবাদাতা: Neon (ডেটাবেস) আর আমাদের সার্ভার হোস্ট। কোনো বারকোড আমাদের তালিকায় না থাকলে তার নম্বর — শুধু নম্বর — Open Food Facts, BarcodeNest বা GTINHub-এ পাঠানো হয় নাম খুঁজতে।
- আর কেউ না, আইন বাধ্য না করলে।
কোথায়, কতদিন
তথ্য থাকে সিঙ্গাপুরের একটা PostgreSQL ডেটাবেসে আর ফোনে। অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত দোকানের হিসাব রাখা হয়। অ্যাকাউন্ট বন্ধ হলে ৩০ দিনের মধ্যে হিসাব মুছে ফেলা হয়, আইনে যা রাখতে হয় তা ছাড়া। ভুল লগ ইনের রেকর্ড শুধু ১৫ মিনিটের লকআউটের জন্য লাগে, তারপর মুছে যায়।
কীভাবে সুরক্ষিত
পিন আর পাসওয়ার্ড Argon2id আর সার্ভারের একটা গোপন মান দিয়ে হ্যাশ করা থাকে; আসল পিন কোথাও জমা থাকে না। সেশনের টোকেন অল্প সময়ের এবং প্রতিবার বদলায়; পুরনো টোকেন আবার ব্যবহার হলে ফোনটা বের করে দেওয়া হয়। আদান-প্রদান এনক্রিপ্ট করা। প্রতিটা দোকানের তথ্য সেই দোকানের সাথেই বাঁধা, অন্য দোকানকে কখনো দেওয়া হয় না।
আপনি যা করতে পারেন
- অ্যাপেই নিজের তথ্য দেখুন বা ঠিক করুন, অথবা আমাদের বলুন।
- অ্যাকাউন্ট আর তার তথ্য মুছতে বলুন: যে ফোন বা অ্যাকাউন্টের কথা, সেখান থেকে qudexaofficial@gmail.com-এ ইমেইল করুন।
- অ্যাপ থেকে একটা অ্যাকাউন্টের সব ফোন বের করে দিন, অথবা আমাদের বলুন।
- ক্যামেরা বা লোকেশনের অনুমতি না দিলেও অ্যাপ চলবে, তখন হাতে লিখতে হবে।
শিশু
ShopiQ ব্যবসার কাজের অ্যাপ, ১৩ বছরের কম বয়সীদের জন্য নয়।
পরিবর্তন
এই নীতিতে গুরুত্বপূর্ণ কিছু বদলালে কার্যকর হওয়ার আগে অ্যাপে জানিয়ে দেব।
যোগাযোগ
Qudexa · বুসান, দক্ষিণ কোরিয়া · ঢাকা, বাংলাদেশ · qudexaofficial@gmail.com
শেষ হালনাগাদ: 27 September 2026 · Qudexa · qudexaofficial@gmail.com