ShopiQ logoদোকান ম্যানেজমেন্ট

পুরো দোকান চালান এক ফোন থেকে।

ShopiQ হলো মুদি দোকান, ফার্মেসি আর ছোট খুচরা দোকানের জন্য অ্যাপ। কয়েক ট্যাপে বিক্রি করুন, বারকোড স্ক্যান করে পণ্য যোগ করুন, বাকির খাতা রাখুন, আর দোকান বন্ধের আগেই দেখুন আজ কত লাভ — নেট থাকুক বা না থাকুক।

কাদের জন্য

  • মুদি ও জেনারেল স্টোর
  • ফার্মেসি
  • কসমেটিকস ও গিফট শপ
  • পাইকারি ও ডিস্ট্রিবিউটর
  • মোবাইল ও ইলেকট্রনিক্স দোকান

ShopiQ logoShopiQ

কয়েক ট্যাপে বিক্রি। রাতেই পুরো হিসাব।

ছবি তুলে বা বারকোড স্ক্যান করে পণ্য যোগ করুন, ছবির তালিকা থেকে বিক্রি করুন। স্টক, বাকির খাতা আর দিনের লাভ ShopiQ নিজেই রাখে — ইন্টারনেট না থাকলেও।

  • বারকোডে অটো-ফিলপ্যাকেট স্ক্যান করলেই নাম, একক আর ক্যাটাগরি বসে যায়।
  • বাকির খাতাকে কত বাকি, কতদিন ধরে — আংশিক শোধ আর রিমাইন্ডারসহ।
  • ভরসার স্টককম স্টকের সতর্কতা, লট ধরে মেয়াদ, আর মাসিক স্টক মিলানো।
  • অফলাইনেও চলেনেট না থাকলেও বিক্রি চলে। নেট ফিরলে সব সিঙ্ক হয়।
ShopiQ · করিম স্টোর
আজকের বিক্রি · 7 টি৳3,063
লাভ৳327নগদ৳1,787bKash৳987বাকি৳289
চিনি ১ কেজি৳130
−৳5সয়াবিন তেল ১ লি৳180
মিনিকেট চাল৳68
ডিম (হালি)৳52
মসুর ডাল৳140
লবণ ১ কেজি৳42
স্টকের মূল্য৳20,622
মোট বাকি৳4,200
কম স্টক
চিনি ১ কেজি3 কেজি
সয়াবিন তেল6 লিটার
3কার্ট দেখুন৳452

যেভাবে শুরু করবেন

  1. 1

    দোকানের কোড নিন

    আমরা আপনার দোকানের অ্যাকাউন্ট খুলে কোড আর পিন দিই। একটা ফোনকলেই সেটআপ।

  2. 2

    পণ্য যোগ করুন

    বারকোড স্ক্যান করলে নাম নিজে বসে, অথবা Excel থেকে পুরো তালিকা একবারে তুলুন।

  3. 3

    বিক্রি শুরু করুন

    ছবির তালিকা থেকে বা স্ক্যান করে বিক্রি করুন। স্টক, বাকি আর লাভ নিজে থেকেই হালনাগাদ হয়।

প্রশ্ন

ShopiQ — সাধারণ প্রশ্ন

আরও কিছু? WhatsApp-এ জিজ্ঞেস করুন — একজন মানুষ উত্তর দেয়।

হ্যাঁ। প্রতিটা বিক্রি, বাকি আর স্টকের বদল আগে ফোনেই জমা হয়, নেট ফিরলে সিঙ্ক হয়। পুরো দিন অফলাইনে চালানো যায়।

হ্যাঁ। প্যাকেট স্ক্যান করলে ShopiQ তার ডেটাবেস থেকে নাম আর একক বসিয়ে দেয়। দেশি পণ্য একবার লিখলে পরের বার মনে থাকে।

হ্যাঁ। মালিক আর কর্মী আলাদা ফোনে লগ ইন করতে পারেন, বিক্রির হিসাব এক থাকে। কর্মীকে সীমিত অনুমতির আলাদা পিন দেওয়া যায়।

বাংলা আর ইংরেজিতে। যেকোনো সময় বদলানো যায়।

ফ্রি প্ল্যান দিয়ে শুরু করতে পারেন। পেইড প্ল্যানে সাপ্লায়ার, কর্মচারী, স্টক মিলানোর মতো ফিচার যোগ হয়। এখনকার দামের তালিকা আমাদের কাছে চেয়ে নিন।

আপনার ব্যবসাকে এক টেবিলে আনি।

কী চালান বলুন। যে প্রোডাক্ট মানায় সেটা আপনার ভাষায়, আপনার নিজের ফোনে দেখাবো — স্লাইড নেই, চাপ নেই।